1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে অপসারণ কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপথ থেকে দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর স্টেশন রোডে ফুটপথের উপর পণ্য রাখার অপরাধে জুতা ব্যবসায়ী রাজু আহমেদ-কে ৩ হাজার টাকা ও টিন ব্যবসায়ী মো: তানভীরকে ৪ হাজার টাকা, ক্লে রোডস্থ মাঠা ঘরের স্বত্ত্বাধিকারী আব্দুল মমিন-কে ৫ হাজার টাকা ও কার্পেট-পাপোশ ব্যবসায়ী কাজী ওহিদুল-কে ২ হাজার টাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে দ্যা রয়্যাল হোটেলের স্বত্বাধিকারী মো: মনিরুল-কে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিত আদায় করা হয়। এছাড়া ডাকবাংলো মোড়ে সড়ক ও ফুটপথ দখল করে প্লাস্টিক সামগ্রী রেখে ব্যবসা পরিচালনার অপরাধে এম এ ট্রেডিং-এর স্বাত্বাধিকারী নাসির হোসেন-কে ২০ হাজার টাকা, জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী ফয়সাল খান-কে ১২ হাজার, জামান প্লাস্টিক-এর স্বত্বাধিকারী মো: মামুন-কে ১০ হাজার টাকা, মেসার্স আরআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: সোহাগ-কে ৫ হাজার টাকা, জোড়াগেট এলাকার ফার্ণিচার ব্যবসায়ী মো: শাহিন-কে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ কেন-এর স্বত্বাধিকারী মো: তরিকুল ইসলাম-কে ৩ হাজার টাকা, মিনাল মটরস-এর স্বত্বাধিকারী মো: পাভেল শেখ-কে সড়ক ও ফুটপথের উপর মটরসাইকেল মেরামত করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট