1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে-ডা.শফিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগন তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, হত্যা, লুন্ঠন, খুন, গুম করেছেন তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার এদেশের মাটিতেই হবে।ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে। এ অবস্থায় তাদের চক্রান্ত রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন সুদ ঘুষ জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা ফারুক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মোবারক হোসেন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর জামায়াতের আমীর মাওলানা রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী প্রমুখ।

সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান। আগামীকাল ৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরের চাঁচড়া চৌরাস্তা, ঝিকরগাছা ও নাভারনে পথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমত জনসভায় রুপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট