মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু বাগেরহাটে প্রবাসী স্ত্রীর কোটি টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ চতুর্থ স্বামীর বিরুদ্ধে ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪৬ বার পড়া হয়েছে

অরুন দেবনাথডুমুরিয়া খুলনা প্রতিনিধি:: ‘নারী–কন্যার সুরক্ষা করি,সহিংসতামুলক বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি
উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, প্রভাষক মুফতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নারী স্বাধীনতার অন্যতম আলোক বর্তিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ ভারতে কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ পরিবেশে পুরুষ তান্ত্রিকতার শিকল ভাঙার মানসে অবিভক্ত বাংলায় তিনিই প্রথম নারী শিক্ষার পক্ষে শক্ত লেখনী ধরেছিলেন। যুক্তির মাধ্যমে বুঝিয়েছিলেন, কেন পুরুষের পাশাপাশি সমাজ গঠনে নারীদেরও ভূমিকা রাখা জরুরি। তাই তো তাঁর লেখা পড়ে আজও নারীরা আলোড়িত ও আন্দোলিত হন।এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস,উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ,উপজেলা সিনিয়র পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,এ্যাড.মোঃ আলমগীর হোসেন প্রমুখ।অনুষ্ঠান শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে। এরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিজয়া সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কৃপা বিশ্বাস, সফল জননী মলিনা বিশ্বাস,নির্যাতনের বিভীষিকা থমুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী সন্ধ্যা মন্ডল,সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী রাশিদা বেগম কে এ সংবর্ধনা দেওয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews