সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বেনাপোলে সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি, আটক-৩

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এবং সিমান্তে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ভারতীয় কসমেটিকস, শাল চাদর, পোষাক ও মাদকের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায বেনাপোল বিওপি, সীমান্তের চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এবং আন্দুলিয়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় পোষাক, কসমেটিকস শাল চাদর এবং মাদকদ্রব্যসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ফেরত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১১ লাখ টাকা মূল্যের পোষাক, হোমিওপ্যাথি ঔষধ, কম্বল ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়। অপর দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে গোল্ডেন লাইন নামে একটি পরিবহন তল্লাশি করে ভারতীয় ১৪৮ বোতল ফেনসিডিল সহ সাতক্ষীরার আশাশুনির বেউলা গ্রামের এনামুল সর্দারের ছেলে মুজাহিদুল হোসেন (২৭) এবং দেবহাটার নওপাড়া গ্রামের শওকত আলীর ছেলে শাহিনুর শেখকে (১৮) আটক করা হয়। অন্যদিকে ৫০ বোতল ফেনসিডিলসহ চৌগাছা সীমান্তের আন্দুলিয়ার বল্লবপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে মোঃ সোহাগ আলী (৩২) কে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ১৯ লাখ টাকার মালামাল ও মাদক আটক করা হয়েছে।

অধিনায়ক আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় এবং মাদকদ্রব্যসহ তিন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews