1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পন্য জব্দ কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

দাকোপে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত চার হাজার ৪শত ২১ পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় ৪ হাজার ৪ শত ২১ পরিবারের মাঝে চেকের মাধ্যমে অর্থ সহায়তা ও দেড় বান ঢেউ টিন সহায়তা প্রদান করেছেন খুলনার দাকোপ উপজেলা প্রশাসন।
সরজমিনে ঘুরে ও উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, গত ২৭ মে বাংলাদেশের উপকূলীয় অন্যান্য স্থানের মত খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় আঘাত হানে প্রলংকারী ঘূর্ণিঝড় রিমাল। ঘূণিঝড় রিমালের আঘাতে এ উপজেলার উপকূলীয় অঞ্চলের চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় দিন মজুরের সাড়ে ৬ হাজারের বেশী কাঁচা পাঁকা ঘর বাড়ি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়। ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত হওয়া এ সকলা ঘর বাড়ির অসহায় পরিবার গুলো তখন সর্ব শান্ত হয়ে পড়েন। অনেকে আবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙ্গিয়ে পরিবার-পরিজনদের নিয়ে মানববেতর ভাবে জীবন যাপন করছিলেন। তখন উপজেলা প্রশাসন এ সকল পরিবার গুলোকে আর্থিক সহায়তা ও ঘর নির্মাণের সহায়তা প্রদানের লক্ষে মাঠ পর্যায়ে কয়েকটি কমিটির মাধ্যমে জরিপ করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবার গুলির অনুকুলে আর্থিক সহায়তা ও ঘর নির্মাণের মালামাল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তথ্যদি প্রেরণ করেন। তার অংশ হিসেবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এ উপকূলীয় দাকোপ উপজেলার ৪ হাজার ৪ শত ২১ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দেড় বান ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৭ হাজার ৫শত টাকা প্রদান করেছেন। (আজ ২৩ ডিসেম্বর) সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে চালনা পৌরসভায় ক্ষতিগ্রস্ত ৬শত ২৫ পরিবারের মাঝে এ সকল সহায়তা প্রদান করে প্রাথমিক ভাবে সহায়তার উদ্বোধন করা হয়েছে। দাকোপে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ট মোঃ রুবাইদুল ইসলাম রুবি তিনি ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা দিয়ে কাজের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন আজ প্রাথমিক পর্যায়ে চালনা পৌরসভায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি এ সহায়তা প্রদানের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শেখ আব্দুল কাদের প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন বলেন,ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের নেতৃত্বে পৃথক পৃথক কমিটির মাধ্যমে চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নে জরিপ করা হয়ে ছিলো। তারই অংশ হিসেবে সরকারি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে টিন ও চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট