1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয়-ইমরান খান সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

চোরাচালানের স্বর্ণসহ যাত্রী আটক-উড়োজাহাজ জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরই বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।

আটক আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির পর ২০টি স্বর্ণের বার উদ্ধার করে তারা। বিমানের একটি সিটের নিচে প্লাস্টিকের টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লোকানো ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। স্বর্ণগুলো পরবর্তী আইনানগু ব্যবস্থার জন্য শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। ২ কেজি ৩২০ গ্রাম ওজনের বারের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট