1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সজল কারাগারে, ডিম নিক্ষেপ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ সময় আদালত চত্বরে চার ওপর নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা।

শনিবার বেলা ১টায় আদালত প্রাঙ্গণে এ সব ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর সাতরাস্তা, ময়লাপোতা মোড়সহ একাধিক স্থানে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে সজল বাড়ৈ বিরুদ্ধে। এছাড়া পুলিশের সঙ্গে ছাত্রদের বাড়ি বাড়িয়ে গিয়ে অভিভাবকদের হুমকি এবং লাঞ্চিত করার অভিযোগও ছিল সজলের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তার বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদও থানায় ৫ টি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারি মামলা রয়েছে।
খালিশপুর থানার এস আই সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাট ঘটনায় গত ৩০ আগষ্ট খালিশপুর থানায় মামলা দায়ের হয়। যুবদল খুলনা মহানগর শাখারা যুগ্ম-সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ নুরুল ইসলাম মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার বেলা ১২টায় রনবীর বাড়ৈ সজলকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোন পক্ষই করেনি।
এদিকে আদালতের একটি সূত্র জানায়, রনবীর বাড়ৈ সজলকে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুদ্ধ জনতা তার উপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়। বিচারের দাবিতে বিক্ষুদ্ধ জনতা মিছিলও করেন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগার নিয়ে যাওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট