1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ যেকোনো সময়, কড়া হুঁশিয়ারি তেহরানের মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

গাড়ি চালক কল্যাণ সমিতির কমিটির সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক টিপু সুলতান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ শাহীন হোসেন :: বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ্ ক্লিনিক কনফারেন্স রুমে আয়োজিত এ সাধারণ সভার প্রথম অধিবেশনে আলোচনা ও সাধারণ সভা এবং দুপুরে মধ্যাহ্নভোজনের পরে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের খুলনা বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন হয়। এ সময় নবনির্বাচিত কমিটির মোঃ আফসার আলীকে সভাপতি ও মোঃ টিপু সুলতানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ শহীদ মিয়া ও বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সহ- সভাপতি জাকির হোসেন (সবুজ), সহ- সাধারন সম্পাদক সেকেন্দার আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া আলম, দপ্তর সম্পাদক মোঃ দরবেশ আলী,সহ-প্রচার সম্পাদক মোঃ আছমত ফকির, কার্যকারী সদস্য যথাক্রমে কাজী শফিকুল ইসলাম ও মোঃ মনির হোসেন, সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সহ অনেকে।
সংগঠনের কার্যকরী সদস্য কাজী শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ও খুলনা বিভাগীয় মোঃ হাসান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট