1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার সকালে ঈদের জামাত, হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক জানান, শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শাহজাহান মিয়া আরও জানান, জাতীয় ঈদগাহে এবার ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারবেন। এছাড়া, ১২ ঘণ্টার মধ্যে ডিএসসিসি কোরবানির বর্জ্য অপসারণ করবে বলেও জানান তিনি।

এদিকে, বায়তুল মোকাররম মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাতের আয়োজনের কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট