1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল-সুতার রিল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে প্রায় ১৮০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন মঙ্গলবার ভোর ৫ টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া সংলগ্ন এলাকায় কারেন্ট জাল তৈরির কারখানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৩ টি জাল তৈরির কারখানা, ২ টি গোডাউন ও ১ টি আয়রন মিল তল্লাশি করে আনুমানিক ১৮০,১৬,০০,০০০ (একশত আশি কোটি ষোল লক্ষ) টাকা মূল্যের ৫,১২,০০,০০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৮০,০০০ পিচ সুতার রিল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট