1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

খুলনায় দ্বিতীয় দিনের মতো খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ওএমএস কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: দরিদ্র জনগোষ্ঠী মানুষদের খাদ্য নিরাপত্তা প্রদানে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিকে চলমান রাখতে দ্বিতীয় দিনের মতো খুলনা মহানগরীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম মূল্যে চাল ও আটা বিক্রির লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চালু রাখা হয়েছে। মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে ওএমএস ডিলারের মাধ্যমে এবং বাকি ১৬টি ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় এসব চাল ও আটা সরবরাহ এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। চাল ও আটা প্রদান করা ওয়ার্ড গুলির মধ্যে, যথাক্রমে ৮ নং ওয়ার্ডে ২ জন ডিলার,১১,১৭,১৮ নং ওয়ার্ডে ২ জন,১৯,২০,২১,২৪,২৫,২৬,২৭ ও ৩০ নং ওয়ার্ডে ২ জন ডিলার কর্তৃক এবং বাকি ১৬ টি ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় এ কর্মসূচি চলমান রয়েছে।
গতকাল (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এক টন করে চাল ও এক টন আটা বিক্রি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের খুলনা মহানগর শাখা এই কার্যক্রম বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন।

এ সময় মহানগরের ৩১টি ওয়ার্ডে থাকা প্রতিটি ডিলার পয়েন্ট এবং ট্রাক সেলের বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন খুলনা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অব ফুড
(ডিসি ফুড) কাজী সাইফুদ্দিন ও মহানগর খাদ্য পরিদর্শক কর্মকর্তা রাশেদ আহমেদ আল রিপন,সহকারী খাদ্য নিয়ন্ত্রক, বাদল কুমার বিশ্বাস (ভারপ্রাপ্ত),কারিগরি খাদ্য নিয়ন্ত্রক, খুলনা শেখ মনিরুল হাসান।

পরিদর্শন শেষে তাঁরা জানান, বর্তমানে ওএমএস ডিলারদের সঙ্গে একটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে। তাদের দিয়ে পরিচালনা করা সম্ভব হচ্ছে না তবে সরকারের নির্দেশনা অনুযায়ী দরিদ্র জনগণের কাছে খাদ্য পৌঁছে দিতে আমরা খাদ্য অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট