1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

খুলনায় চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী গত ৭ জুলাই মেলা শুরু হওয়া থেকে গতকাল ১১ জুলাই সকাল পর্যন্ত ১০ হাজার চারশত ২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে, যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার দুইশত ৬৫ টাকা।
মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুল-সহ বিভিন্ন ধরণের গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এবছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট