1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১

গোপালগঞ্জে আবারও বাড়ল কারফিউয়ের সময়

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। আগামীকাল সকাল পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

এর আগে গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়। গত ১৬ জুলাই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এদিকে চলমান কারফিউয়ে শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সকাল থেকেই আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়। বৃহস্পতিবারের তুলনায় আজ সড়কে মানুষ বেশি দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট