1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবে বিমান বাহিনী-প্রধান এয়ার চিফ মার্শাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। তারা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই। কার কাছ থেকে লুকাব? সবাই দেশের মানুষ। যখনই আমাদের কাছে এ ঘটনার আপডেট আসছে, আমরা আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি।

হাসান মাহমুদ খাঁন আরও বলেন, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সামাজিকমাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট