1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

প্রেসিডেন্ট মাদুরো সুস্থ ও দৃঢ় মনোবল নিয়ে আছেন, জানালেন ছেলে

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও সুস্থ আছেন এবং দৃঢ় মনোবল বজায় রেখেছেন এমন বার্তা আইনজীবীদের মাধ্যমে ছেলের কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও দেশটির আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা।

শনিবার শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসভি) এর নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মাদুরো গুয়েরা বলেন, আইনজীবীরা তাদের জানিয়েছেন যে প্রেসিডেন্ট মাদুরো শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন।

তিনি বলেন, “আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তিনি শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই।” বাবার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।”

মাদুরো গুয়েরা জানান, তার বাবা মোটেও ভেঙে পড়েননি। তিনি বলেন, সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। শাভেজ আন্দোলনের মূল শক্তি ঐক্যের মধ্যেই নিহিত বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “শাভেজ আন্দোলনের শক্তি হলো ঐক্য। যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি দেশবাসীর প্রতি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট