1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সুবীর ভৌমিক :: খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ওএমএস এর ১টন চাল ও ১টন আটা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে আসা এ অঞ্চলের শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। তাঁরা বলেন দৌলতপুরের ৩ নং ওয়ার্ডটি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো এখান থেকে কম মূল্যে চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন।

চলতি বর্ষা মৌসুমের মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত এ অঞ্চলের শ্রমিক পরিবারের মানুষের মাঝে ২০ বস্তা চাল ও ২০ বস্তা আটা বিক্রয় ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষেরা দীর্ঘ লাইন ধরে সকলকে এসব চাল আটা ক্রয় করতে দেখা গেছে।

সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩ নং ওয়ার্ডের এসব শ্রমিক কর্মচারী পরিবারের মানুষেরা বলেন খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসানের এই পয়েন্ট থেকে কাউকে নিরাশ হতে হয়না। যে কারণে এই পয়েন্টটি অন্যত্র সরিয়ে না নেয়ারও অনুরোধও জানান তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট