রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

প্রদেশ ভিত্তিক প্রশাসন পুনর্গঠন ছাড়া জাতির মুক্তি নাই

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবিতে- প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ১১ আগস্ট সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি: জাতীয় আইনজীবী জোটের সভাপতি অ্যাডভোকেট কেএম জাবির বলেন, দেশে প্রদেশ গঠন ছাড়া-আগামীর বাংলাদেশের উন্নয়ন- অগ্রগতি সম্ভব নয়।
প্রধান বক্তা: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত বেলাল বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রম, কর্ম, পেশার প্রতিনিধিদের প্রতিনিধিত্ব, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য-শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সরাসরি ব্যালটের ভোটে- উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
প্রদেশ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব, প্রখ্যাত শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, দেশে প্রদেশ গঠনের দাবি- বর্তমানে জনদাবিতে রুপান্তরিত হয়েছে। প্রদেশ গঠন হলে- কর্মচারীদের শাসনের পরিবর্তে- জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন, গণ কর্মচারীদের নেতা এমএ আউয়াল, পেশাজীবী মুক্তি আন্দোলনের নেতা মোঃ ইসমাইল ও প্রদেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী এস এম মনিরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews