1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে উল্লেখ করে এতে বলা হয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট