1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি দেবে-ইসহাক দার

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

রোববার সফর শেষে এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ইসহাক দার লিখেছেন, সফরকালে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক ও মতবিনিময় করেছেন।

তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এতে উভয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে পূর্ণ মিল ছিল। আলোচনায় উঠে এসেছে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবন নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার এ সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন গতি দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট