1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

গণঅভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার উদ্দেশ্যে ঘটেছে-তাসনিম জারা

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মন্তব্য করেছেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই তা সংঘটিত হয়েছে।

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “টাকা ও পেশিশক্তি ব্যবহার করার পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে।”

তিনি ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান। এ ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে ড. ডেভিড জ্যাকম্যান বলেন, “বাংলাদেশে নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে টাকার ব্যবহার চাঁদাবাজির হার বৃদ্ধি করেছে। ক্ষমতা দেখানোর সংস্কৃতিও দেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।”

এবার উত্তরে তাসনিম জারা বলেন, “বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে।”

দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট