মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে যুক্ত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে।

হামলার আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর-এর ওপর হামলার প্রতিবাদ জানাতে মিছিল করেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews