1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

পাইকগাছায় মানববন্ধনে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারে ১ মাসের আল্টিমেটাম

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে পৌরসভার জিরোপয়েন্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ ছাত্রদল নেতা বলেন, এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমার এ আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। তিনি বলেন, নদী ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ ও জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে আমাদের এ দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ইউএনও অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দিয়েছেন সাবেক এ ছাত্রদল নেতা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত প্রার্থী না দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট