1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ

৩১ দফা বাস্তবায়নে শার্শার বিএনপির প্রধান উপদেষ্টা মধুর প্রচারপত্র ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষনপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া এলাকায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালিন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃবর্তন, সংবিধান সংস্কারসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই সকল প্রস্তাব তৃণমুল জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত ফ্যাসিবাদি দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির নেতা কর্মীরা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা আবু কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরংগজেব,উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন ও জেলা ছাত্রদলের সদস্য ওহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট