1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান রামগতিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সুন্দরবনে কোস্টগার্ডের সাথে শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধ, তিন দস্যু আটক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা মহানগরীর উদ্যোগে শিক্ষক নেতা ও সমাজকর্মী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের উপর সন্ত্রাসী কর্তৃক শারীরিক নির্যাতনের প্রতিবাদে ৩০ মার্চ সোমবার খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক প্রতিনিধি অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নিয়ে প্রিয় শিক্ষকের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায় তারা।
অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের আওতার আনার দাবি জানিয়েছেন বক্তারা। তবে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানিয়েছেন তিনি কোন সংঘাত চান না তিনি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে ২৯ মার্চ রোববার একই স্থানে এলাকাবাসী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক শহিদুল ইসলামের স্বেচ্ছাচারিতার বিষয়ে মানববন্ধন সহ বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে একটি রাজনৈতিক দলের দুজন স্থানীয় নেতা আলাদা আলাদা দুটি গ্রুপে বক্তব্য দেয়া এবং একই কর্মসূচিতে দুটি দলের নেতৃবৃন্দের বক্তব্য দেয়ার বিষয়ে এলাকাবাসীর মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ।


এদিকে গত রবিবারে এক পক্ষের মানববন্ধনে অধিক সংখ্যক স্থানীয় লোকজন একত্রিত হলেও সোমবার অপর পক্ষের মানববন্ধনে এলাকাবাসীর উপস্থিতি না থাকা এবং গ্রীন ফোর্স নামক কথিত একটি ভুইফোঁড় সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানের শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে মানববন্ধনে অংশ নেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া বিষয়টিকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট