শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে পৌরসভার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করতে এ ধরনের ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews