1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ

পাইকগাছায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পাইকগাছার কড়ুলিয়া মাতৃ মন্দির প্রাঙ্গণে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কড়ুলিয়া মাতৃ মন্দিরের সাবেক সভাপতি মনোহর চন্দ্র সানা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল।

এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, লস্কর ইউনিয়ন বিএনপির সভাপতি কে. এম. আছাদুজ্জামান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, জাসাসের সভাপতি মুজিবুর রহমান, শিক্ষক আশুতোষ মন্ডল, মনোজ কুমার মন্ডল, স্বপন সানা, সনজিব সানা, প্রভাষক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা হুরাইরা বাদশা, শহিদ, মোস্তাকিম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট