1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

বিসিবির নির্বাচন আগামী ৪ অক্টোবর

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবির নির্বাচন। ওই সময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এরই মাঝে গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এবার জানা গেল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি এখনও চূড়ান্ত নয়।

বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি আজ (রোববার) ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এর আগে একটি খসড়া তফসিল সম্পর্কে জানা যায়, যদিও সেই সূচিতে কয়েকটি পরিবর্তন আসতে পারে। খসড়া তফসিল অনুসারে, মনোনয়ন সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের সময় ২৫ সেপ্টেম্বর। এরপর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। যাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।

বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট