1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জাপান। এটি এশিয়ান এই পরাশক্তির অষ্টম বিশ্বকাপ অংশগ্রহণ। তবে চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়াই টুর্নামেন্টে নামতে হচ্ছে দলটিকে।

দলের দায়িত্বে আছেন কোচ হাজিমে মোরিয়াসু। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন লিভারপুলের মিডফিল্ডার ওয়াতারু এন্দো, যিনি চোট কাটিয়ে সময়মতো ফিট হয়ে দলে ফিরেছেন। অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো আবারও বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, যা তার জন্য রেকর্ড পঞ্চম বিশ্বকাপ।

জাপানের জন্য বড় ধাক্কা হলো ব্রাইটনের উইঙ্গার কাওরু মিতোমার অনুপস্থিতি। চোটের কারণে তিনি স্কোয়াডে জায়গা পাননি। একইভাবে দলে নেই অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোও। তাদের না থাকা আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

রক্ষণভাগে আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু ও বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মাঝমাঠে তাকেফুসা কুবো, রিতসু দোয়ান, দাইচি কামাদা ও এও তানাকার ওপর থাকবে সৃজনশীলতার দায়িত্ব। গোল করার দায়িত্বে থাকবেন দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদা।

জাপানের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: জিয়ন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইটাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা

মিডফিল্ডার: জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্দো (অধিনায়ক), জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, এও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি

ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট