মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের সালামের মোড় নামক এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটর সাইকেল যোগে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন।পতিমধ্যে গোগা গ্রামের সালামের মোড় নামক স্থানে রফিকুলের বাড়ীর সামনে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের উপর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যশোরের কোতোয়ালি থানাধীন সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে চালক নাহিদ (৪০) ও বেনাপোলের দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে তুষার (৩০) মারা যায়। এ সময় দৌলতপুর গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (২৫) আহত হয়।স্থানীয়রা দ্রুত আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ঘাতক ট্রলীর চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নাহিদ ও তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews