সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
‘স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা’ পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি পাইকগাছায় ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ি পিএল জব্দ; নদীতে অবমুক্ত পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা যশোরে ৮ কেজি রৌপ্য ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড কুটির শিল্পের সাফল্যের গল্প: মাদুর বুনে স্বাবলম্বী গ্রামের অর্ধেক মানুষ খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা

পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় জুলাই আন্দোলনের বীর শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলহাজ্ব এসএম আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. আসাদুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল, চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা শফিকুল ইসলাম ও ডা. আব্দুল খালেক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews