শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে বেনাপোল বাইকার হুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটরসাইকেলের একটি শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট হয়ে নাভারন প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই ধারে ও বাজারে আর্জেন্টিনা সমর্থকরা হাত নেড়ে মোটর সাইকেল শোডাউনকে উৎসাহ দেন।

বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ করে আজ আমরা শার্শা উপজেলার আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি। আমরা বেনাপোল বলফিল্ড থেকে ২০০ মোটরসাইকেল যোগে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো।

বেনাপোল ক্রীড়া সংস্থার সম্পাদক রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত। আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি। ২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়াসহ ইউরোপীয় বিভিন্ন কাপ নিয়েছে। আমরা আশা করছি সোমবারে অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।

মেসি ভক্ত আদনান হাবীব কাব্য বলেন, আজ এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা ১০০ ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি ২০২২ এর মতো আবারও বিশ্বকাপ জয় করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews