1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বিসিএসে একসঙ্গে দুই বোনের সাফল্য

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক::রাজবাড়ীর দুই বোন ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি একসঙ্গে ৪৮তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা ও মা কলেজশিক্ষক মালেকা আক্তার শিখা জানান, ছোটবেলা থেকেই দুই মেয়ে পড়াশোনায় মেধাবী ছিলেন এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।

শশী এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ লাভের পর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। আরশি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে তারা এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন এবং প্রথমবারেই বিসিএসে সফল হন।

তাদের মামা ও স্থানীয় জনপ্রতিনিধি মো. রকিবুল হাসান পিয়াল বলেন, দুই ভাগ্নির একসঙ্গে বিসিএসে উত্তীর্ণ হওয়া পরিবার ও রাজবাড়ীবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট