1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বল্প সময় ও পুঁজির মাধ্যমে হতদরিদ্র সুমা’র ভাগ্য পরিবর্তনের গল্প খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

যুবদের ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “যুবদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে।”

সোমবার বেলা ১১টায় রাজধানীতে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তারুণ্যের শক্তিকে জাতির চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন। প্রফেসর ইউনূস বলেন, “যখন একটি দেশের যুবসমাজ সক্রিয়, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না।”

তিনি তরুণদের স্বেচ্ছাসেবাকে আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্ব বিকাশের এক আদর্শ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা চাই তরুণরা সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হয়ে উঠুক।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্যখাতে তরুণদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে, শিক্ষা ক্ষেত্রে তাদের প্রচেষ্টা শিক্ষার মান উন্নত করতে পারে এবং পরিবেশ রক্ষায় তাদের সম্মিলিত প্রয়াস ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন উদ্যোগে অবদান রাখা তরুণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এ স্বীকৃতি যেন নতুন উদ্দীপনায় সমাজ পরিবর্তনের কাজে তাদের আরও এগিয়ে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট