1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

পাইকগাছায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় মনা খাতুন (১৭) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, মনা খাতুন কী কারণে এমন চরম পথ বেছে নিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মেহেদী হাসান জানান, মেয়েটির পরিবার বলছে, গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু কারণে মারা গেছে ময়না তদন্ত পরবর্তী নিশ্চিত হওয়া যাবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট