1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

শার্শার রুদ্রপুর সিমান্তে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধভাবে সিমান্ত অতিক্রম ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভারতে প্রবেশকালে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর নিকট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানার বিষম্মউদ্দি গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭),নড়াইল জেলা সদরের বনখই লক্ষ্মীখালী গ্রামের মৃত বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শ্মশান শিকদারের ছেলে রুপালি বিশ্বাস(২৫),দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস(১৭) এবং দোলন বিশ্বাসের আর এক ছেলে অমৃত বিশ্বাস (১৫)।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপি’রকর্মরত হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সিমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট