1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান জনগণের শান্তি ও নিরাপত্তাই পুলিশের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল বন্দর কর্তৃক ৩০০ কুলি শ্রমিক বাদ দেওয়ার প্রতিবাদে তৃতীয়দিনের মতো মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে কুলি শ্রমিক ইউনিয়নের প্রায় ৩০০ কুলি শ্রমিককে বাদ দিয়ে নতুন করে গ্রীন লজিস্টিকস যাত্রী সেবা নামে একটি সরকারি প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে এবং কাষ্টমস হাউজে লাগেজ বহনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক কুলি শ্রমিক।

কুলি সর্দার ইউসুফ আলী জানান, আজ স্বাধীনতার ৫৩ বছর পর থেকে আমরা এ বন্দরে কুলির কাজ করে আসছি। এই কুলির কাজ করে সংসার চালায়। সন্তানদের লেখা পড়া করায়। আমাদের অন্যকোন কর্ম নেই। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ স্থানীয় কুলি শ্রমিকদের বাদ দিয়ে গ্রিন লজিস্টিক নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে। এটা হলে তিন শতাধিক শ্রমিক বেকার হয়ে যাবে। এটা যদি হয় তাহলে আমাদের চুরি করে অথবা ভিক্ষা করে সংসার চালানো ছাড়া অন্যকোন রাস্তা নেই। বর্তমানে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি কখন না জানি কাজটা হাত ছাড়া হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের স্বাগত সেবা ১৫০ টাকা, ব্যাগ বহন ১৫০ টাকা, ল্যাগেজ র‍্যাপিং ১৫০ টাকা, ফাস্ট ট্র্যাক ১০০ টাকা, জরুরি সহায়তা ৫০ টাকা, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী সেবা ২০০ টাকা, ডিজিটাল সুবিধা ৫০ টাকা ও সেবা চার্জ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ পাসপোর্টধারী যাত্রীদের লাগেজ বহন করে আমরা ব্যাগ ভেদে ৫০-১৫০ নিয়ে থাকি।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, গ্রীন লজিস্টিকস নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারি পাসপোর্ট যাত্রীদের লাগেজ বহনের জন্য কিছু শ্রমিক (কুলি) নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। অল্প কিছু দিনের মধ্যে তা কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট