1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ একজন ভারতীয়সহ আটক-২

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ একজন ভারতীয় এবং একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে।” আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট