1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

দাকোপে দলিতের আয়োজনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান কর্পোরেশন এবং জার্মান ডক্টারস্ এর অর্থায়নে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন রায়, দলিতের অডিট ও মনিটরিং অফিসার উত্তম কুমার দাস, বানিশান্তা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান এনায়েত শরিফ।
প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক রবিউল ইসলাম, ইউপি সদস্য বিথীকা রায়, মানিক কুমার জয়, এফডাব্লুসি মনিকা মন্ডল, ইসরাফিল বয়াতি প্রকল্পের মিল অফিসার রাইমোহন সরকার, এনজিও প্রতিনিধি মাকসুদুর রহমান,সহ বানিশান্তা ইউপি পরিষদের সদস্য, সুধীজন ও সাংবাদিক বৃন্দ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রকল্প এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনের স্বাস্থ্য ও সচেতনতা, নিরাপদ পানির ব্যবহার, খাদ্যও পুষ্টি কার্যক্রম, টেকসই ও সম্মিলিত কৃষি উন্নয়ন এবং জীবিকা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন, জলবায়ূ পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, টেকসই কৃষি প্রযুক্তি এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থের উন্নয়ন এবং অপুষ্টি হ্রাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট