1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

চিতলমারী বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিয়ামত আলী খানের উদ্যোগে বিভিন্ন দুর্গা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪ টায় তাঁরা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এই অনুদান প্রদান ও মন্দির কমিটির সদস্য, পূজারী এবং ভক্তবৃন্দদের সাথে মতবিনিয় সভা হয়।
অনুদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় তাঁদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারন সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহী মোল্লা, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু শিকদার, উপজেলা বিএনপির নেতা রেজাউল শেখ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আউলিয়া শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল শেখ ও সদস্য সচিব সোহেল শেখসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট