1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

পাইকগাছায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা’র নেতৃত্বে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ পাইকগাছা ও কয়রার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে মহা নবমীর পূজা উপলক্ষে নেতৃবৃন্দ কপিলমুনি, হরিঢালী এবং পাইকগাছা পৌরসভার পূজা মন্দির পরিদর্শন শেষে পৌর বাজার পূজা মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও বাজার মন্দির কমিটির সভাপতি বাবুরাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহা সংঘের সহ-সভাপতি রতন মিত্র, জেলা পূজা পরিষদ নেতা অনিমেষ সরদার রিন্টু, ইদ্রজিৎ চক্রবর্তী ও হিমাদ্রী শেখর দে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা কৃষ্ণপদ মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,স্নেহেন্দু বিকাশ, মন্দির কমিটির উপদেষ্টা মনোহর চন্দ্র সানা, সাধারণ সম্পাদক মধুরঞ্জন, কোষাধ্যক্ষ শ্যামসুন্দর ভদ্র, সুজিৎ, প্রদীপ, শুভঙ্কর, কুমারেশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে বিকেলে নেতৃবৃন্দ কয়রা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপেও গিয়ে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট