1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা; আলমশাহী নৌকা দল চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে খুলনার পাইকগাছায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার(১ অক্টোবর) বিকেলে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্তবর্তী কড়ুলিয়া নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির।

প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী ও কল্পতরী, এবং গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।

এসময় নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী। প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।

রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় দুটি দলকে হারিয়ে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট