1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

যুব সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা জেলা যুবদলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে খুলনা জেলা যুবদল প্রস্তত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির জনপ্রিয় প্রার্থীদের বিজয়ী করতে যুবদল নেতৃবৃন্দ দিন রাত কাজ করে চলেছে। এরই অংশ হিসাবে খুলনায় উপজেলা ভিত্তিক যুব সমাবেশের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শনিবার বিকালে কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত জানান,খুলনার ৯ উপজেলায় পর্যায়ক্রমে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার(৫ অক্টোবর) জেলার তেরখাদা উপজেলায় প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর ৩টায় সমাবেশ শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব হাবিবুন্ নবী খান সোহেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন। তেরখাদা ও তার পার্শ্ববর্তী উপজেলাসমূহের সর্বস্তরের মানুষ এ সমাবেশে অংশ গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,চলতি মাসের ৮ তারিখে দিঘলিয়ায়,১৩ তারিখে পাইকগাছায়, ১৪ তারিখে কয়রায়, ২২ তারিখে রুপসায়,৩০ তারিখে ডুমুরিয়ায়, নভেম্বরের ৪ তারিখে দাকোপে, ১০ তারিখে ফুলতলায় ও ১৪ তারিখে বটিয়াঘাটায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসব সমাবেশ থেকে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ঘোষণা সাধারণ মানুষের নিকট পৌছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি সখা,গোলাম মোস্তফা তুহিন, মোল্লা আয়ুব হোসেন, রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহেদুজ্জামান সোহাগ, তানভীর আহম্মেদ সুমন, আলমগীর হোসেন লালন, এসএম জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর,ইয়ারুল ইসলাম রিপন, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত,আহবায়ক কমিটির সদস্য রাসেল আহমেদ নাসিম, সেলিম চৌধুরী, মাহমুদুল হাসান মিঠু,বশির আহমেদ শাহিন, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা তুহিন, এ্যাড.মুক্তা,আছাদুজ্জামান সুমন,শাওন ইবনে আকবার, সিরাজুল ইসলাম পরাগ,মাসুদ রানা, রাসেল শেখ,বদরুজ্জামান শেখ বাবু, মোল্ল্যা মাহবুব আলম,মফিজুল ইসলাম, মোক্তাদির বিল্লাহ, শেখ ফারুক,পাপ্পু মীর,তরিকুল ইসলাম রিপন, হাফিজুর রহমান বাবু, নজরুল ইসলাম আকন প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট