1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভার আয়োজন করে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি। মাদকবিরোধী এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী।

প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে গোটা এলাকা। বিভিন্ন এলাকা থেকে পুলিশকে মাদকের তথ্য দেয়ার পরও পুলিশ কোন ভূমিকা রাখছেনা। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারী চক্র। মাদকের কারণে বেড়েছে চুরি-ডাকাতি ও ছিনতাই। অহরহ দিনে দুপুরে বাড়ীঘর-দোকানপাটে চুরি হচ্ছে। মাদকে সমাজ নষ্টের পাশাপাশি পরিবারও ধ্বংস হচ্ছে। তাই যারা মাদক বেচাকেনা ও সেবনে জড়িত তাদের পরিবারকে বয়কট করতে হবে। মাদক নির্মুলে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম বলেন, এক একজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ীতে বিল্ডিং গড়ে তুলছে। গাড়ী-বাড়ী নিয়ে আলিশান চলাফেরা করছে। এ দেখেও অনেক লোভী মানুষও মাদক ব্যবসায় জড়াচ্ছে। তাই দিনকে দিন মাদকের কারবার বাড়ছে।

মাদকবিরোধী এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী ও রফিকুল ইসলাম। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট