1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অপসারণ কার্যক্রম পরিচালনাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মো: কালাম-কে ৫ হাজার এবং জোবায়ের রহমান-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া কেডি ঘোষ রোড, ডাকবাংলো বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার বিভিন্ন সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট