শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে মজুদকৃত প্রায় ৪০০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কপিলমুনি কলেজ মোড়ে অবস্থিত ‘খাঁন এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খাঁন দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান। এ সময় তল্লাশি করে জ্বালানি তেল ভর্তি দুটি ড্রাম জব্দ করা হয়। যার একটিতে ২০০ লিটার পেট্রোল এবং অন্যটিতে ২০০ লিটার অকটেন পাওয়া যায়। স্থানীয় সূত্র ও মোটরসাইকেল চালকদের অভিযোগ, কিছু অসাধু সাব-ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করে গোপনে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে আসছে। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অবৈধ মুনাফা অর্জন করছে। এর আগে, গত ১১ মার্চ কাশিমনগর এলাকায় লিটারপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ধনঞ্জয় সাধু নামের এক জ্বালানি তেল ব্যবসায়ীকে একইভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews