1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

বেনাপোল সিমান্তে ৯পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সিমান্তের পুটখালি গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের এ চালানটি আটক করা হয়। আটক মনিরুজ্জামান যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে পুটখালি গ্রামের উত্তরপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায় এবং ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী শাখায় এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট