1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বাগেহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা, ০১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১,৬৩,২০০/- টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ @ মনি শেখ ও তার এক সহযোগী রাসেল হোসেন গ্রেফতার করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:)  মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট এর দায়িত্বে এসআই(নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহাশিস দাশ, এসআই (নি:)বিপ্লব রায়, এএসআই(নি:) মাফুজুর রহমান, এএসআই (নি:)মো: মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ ৥ মনি শেখ এর বাড়িতে ১১/১০/২০২৫ খ্রিঃ রাত্র ০২:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মনির শেখ ৥ মনি শেখ (৪৬), পিতা- মৃত আব্দুল হামিদ শেখ, সাং-বারাশিয়া (মধ্যপাড়া) ও ২। মোঃ রাসেল হোসেন (৩৫), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-আট্টাকী, উভয় থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে আসামি মনির শেখ ৥ মনি শেখ এর বসত বাড়ির ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়। ঐ সময় মনির শেখ ৥ মনি শেখ এর হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১,৬৩,২০০/-(এক লক্ষ তেষট্টি হাজার দুই শত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও আসামী রাসেল হোসেন এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং-০৭, তারিখ- ১১/১০/২০২৫খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট