1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

দীর্ঘ আটমাস পর বেনাপোল দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশি নাবিক

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ১২ জন বাংলাদেশি নাবিক দেশে ফিরেছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন-রাজিব শেখ (২৭),শরিফুল শেখ (২০),বাপ্পি শেখ (১৮),মোহাম্মদ আলী (৪৪), মিহাত ফকির (২২), তরিকুল ইসলাম (২৯), শাওন মোল্লা (২৫),জিহাদ মোল্লা (২৫), আল আমিন শেখ (৩২), সাগর হোসেন (২৬),জসীমউদ্দীন শেখ (৫৩), আহাদ শেখ (২৬)। এরা দেশের বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, গত ১৩ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট বোঝাই এমভি সি ওয়ার্ল্ড নামে একটি জাহাজে করে ভারতে যাচ্ছিল। পরে ভারতের সুন্দরবন জেলার সাগর থানাধীন ঘোড়ামারি দীপ নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় ১২ জন নাবিক সাতরিয়ে তীরে উঠলে ভারতীয় সাগর থানা পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাই স্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়। দীর্ঘ আটমাস ধরে তারা ওই সাইক্লোন সেন্টারে আশ্রিত ছিল। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাই শেষে আজ তারা দেশে ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট