রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনা অঞ্চলের শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাইকগাছায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) চেয়ারম্যান আনোয়ার আলদ্বীন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাহফুজ উল আলম। এসময় আরও বক্তব্য রাখেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল দত্ত, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, শিক্ষক আ. ওহাব ও আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ নতুন উপ-আঞ্চলিক কেন্দ্র পাইকগাছা ও আশেপাশের এলাকায় উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews