রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বটিয়াঘাটার জলমায় সম্প্রীতি সমাবেশে জিয়াউর রহমান পাপুল

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা এবং খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল।
তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে মিলেমিশে আধুনিক ইউনিয়ন ও মডেল আসন গঠনে এগিয়ে আসতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে আমি দাকোপ-বটিয়াঘাটাকে উন্নয়ন ও সম্প্রীতির মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “সম্প্রতি শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছিল। তাদের তদারকিতে উৎসব আনন্দঘনভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি।”
জলমার কৈয়া বাজার প্রতিমা মার্কেটে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি দেবদাস বিশ্বাস (দেবু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক (বড়) ও জলমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সেলিম।
প্রধান বক্তা ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ ও মনিরুজ্জামান লেলিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
জলমা ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, আসাবুর রহমান হাওলাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, হাবিবুল্লাহ তারেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রীতি সমাবেশ শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews